1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

টেলরকে ফেরালেন মিরাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ১৩০ Time View

লাথামের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারলেন কিউই ব্যাটসম্যান রস টেলর। মিরাজের বলে ব্যক্তিগত ৭৭ রান করে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন কিউই এই ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৭৭ রান। হেনরি নিকোলস ৯ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন মিশেল সান্টানার।

এর আগে কামরুল ইসলাম রাব্বির করা ইনিংসের ১৫তম ওভারে জোড়া আঘাত হেনে নিউজিল্যান্ডকে দারুণভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে সে চাপ সামলে টাইগারদের চোখ রাঙাচ্ছিলেন টম লাথাম ও রস টেলর। তবে লাথামকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন তাসকিন আহমেদ।

তাসকিনের খাটো লেন্থের বল আড়াআড়ি খেলতে চেয়েছিলেন লাথাম। বলে ব্যাটে ঠিকভাবে সংযোগ না হওয়ায় ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে। তবে আউট হওয়ার আগে কার্যকরী ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। ১১১ বলে ১১টি চারের সাহায্যে এ রান করেছেন তিনি।

শনিবার সকালে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। দুই ওপেনারের দারুণ ব্যাটিংয়ে ৪৫ রানের ওপেনিং জুটি পায় তারা। এরপর স্বাগতিক শিবিরে জোড়া আঘাত হানেন রাব্বি। একই ওভারে ফিরিয়ে দেন ওপেনার তিন রাভাল ও অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

ইনিংসের ১৫তম ওভারে বল হাতে নেন রাব্বির। দ্বিতীয় বলেই রাভালকে ফেরান তিনি। রাব্বির করা খাটো লেন্থের বলটি পুল করতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান রাভাল।

এরপর এক বল পড়ে কিউই শিবিরে বড় আঘাত হানেন রাব্বি। দলের সেরা ব্যাটসম্যান অধিনায়ক কেন উইলিয়ামসনকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের তালুবন্দি করেন তিনি।

তবে এদিন শুরুতেই কিউইদের চাপে ফেলতে পারতো বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারেই রাভালের ক্যাচ মিস করেন মাহমুদউল্লাহ। মেহেদী হাসান মিরাজের বলে দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচ ছেড়েছেন মেহেদী হাসান মিরাজ।

এরপর ১১তম ওভারে তাসকিনের বলে একই জায়গায় আবার জীবন পান রাভাল। তবে এবার ছেড়েছেন দেশসেরা ফিল্ডার সাব্বির রহমান। আর টাইগারদের ক্যাচ মিসের মহড়ার ফলে ভালো সূচনা পেয়ে যায় নিউজিল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ