1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

অস্ট্রেলিয়াকে ২৬৪ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭
  • ২২৬ Time View

সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২৬৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। পার্থে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৩ রান করেছে সফরকারীরা।

এ প্রতিবেদন লেখা আগ পর্যন্ত ৩৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে হারিয়ে ১৭১ রান। স্মিথ ৬৭ ও পিটার হ্যান্ডসকম্ব ৫৩ রানে ব্যাট করছেন।

পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন বাবর আজম। তার ১০০ বলের ইনিংসটি সমৃদ্ধ ৪টি চার ও ১টি ছক্কায়। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেছেন ওপেনার শারজিল খান। ৪৭ বল মোকাবেলা করে ৮টি চার ও ১টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেন জস হ্যাজেলউড। ট্রাভিস হেড নেন ২টি উইকেট। প্যাট কামিন্স ও বিলি স্টেনলেক দখলে নেন ১টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ