1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাড্ডায় স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭
  • ৮১ Time View

রাজধানীর মধ্যবাড্ডার আদর্শনগরে স্বামী ফজল শেখের (৫০) মাথা থেতলিয়ে এবং লিঙ্গ কর্তন করে হত্যা করেছে স্ত্রী চন্দ্রবাহার বেগম।

ঘটনার পর ঘাতক চন্দ্রবাহার নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল ‍জানান, চন্দ্রবাহার বেগমকে বিয়ের পর ফজল শেখ আরও দুই বিয়ে করেন। এ নিয়ে তাদের মাঝে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জের ধরে চন্দ্রবাহার বেগম স্বামীর মাথায় আঘাত ও পরে লিঙ্গ কর্তন করে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে গিয়ে ফজল শেখকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় এসে স্ত্রী আত্মসমর্পণ করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ