1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ইনজুরিতে মুশফিক, নেতৃত্বে তামিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭
  • ১২৩ Time View

শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম। এতে টেস্টে বাংলাদেশের নবম অধিনায়ক হিসেবে অভিষেক ঘটছে তামিম ইকবালের। এদিকে শুধু মুশফিক নয়,  দ্বিতীয় টেস্টে থাকছেন না ইমরুল কায়েসও। সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করলেন তামিম নিজেই।

সংবাদ সম্মেলনে তামিম জানান, `সিরিজের দ্বিতীয় টেস্টে আমরা মুশফিক-ইমরুল দুইজনকেই পাচ্ছি না। মুশফিকের সুস্থ হতে ৩-৪ সপ্তাহ সময় লাগবে আর ইমরুলের লাগবে দিন দশেক। খুব বড় সমস্যা নেই, দুশ্চিন্তারও কিছু নেই। ভারতের বিপক্ষে টেস্টে দুজনকেই পাব আমরা।`

bangladesh

সিরিজের প্রথম টেস্টে ব্যাট করার সময় ওয়েগনারের বল বাঁ হাতের বুড়ো আঙুল আর ডান হাতের তর্জনীতে চোট পান মুশফিক। এরপরও খেলেন ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস। পরে দ্বিতীয় ইনিংসে বল লাগে হেলমেটে। সেটা সমস্যা করেনি, সেরে উঠেছে তর্জনীও। বাঁধ সাধল বুড়ো আঙুল। আর মুশফিক মাঠে না থাকায় দীর্ঘ সময় কিপিং করেছিলেন ইমরুল। এরপরই নামেন ব্যাটিংয়ে। কিন্তু একটি দ্রুত রান নেওয়ার চেষ্টায় ডাইভ নিয়ে টান লাগে বাঁ ঊরুতে। পরে দেখা যায় বাঁ-হাতি এই ব্যাটসম্যানের ঊরুর টিস্যু ছিড়ে গেছে।

এদিকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেরে ০-১ এ পিছিয়ে আছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশকে নামতে হচ্ছে তাই নির্ভরযোগ্য দুজনকে ছাড়াই। ইমরুলের জায়গায় ইনিংস শুরু করবেন সৌম্য সরকার। টেস্ট অভিষেক হচ্ছে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ