1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

কুনিও হত্যা মামলায় দুই সাক্ষীর জেরা সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ১১৫ Time View

রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলায় দুই সাক্ষীর জেরা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার আসামিদের উপস্থিতিতে মামলার বাদী তৎকালীন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এবং উপজেলার সারাই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামের সাক্ষ্যগ্রহণ করেন।

বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওই তিন দিনে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। প্রতিদিন পাঁচ জন সাক্ষীকে আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোসি কুনিও হত্যা মামলায় গ্রেফতারকৃত পাঁচ আসামি জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করা হয়।

এ মামলায় জেএমবির আট জঙ্গির বিরুদ্ধে গতবছরের ৭ আগস্ট দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

গত ১৩ অক্টোবর কাউনিয়া আমলি আদালত-২ এর বিচারক আরিফুল ইসলাম শুনানি শেষে মামলাটি রংপুর জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেন। পরে ২৬ অক্টোবর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন কবীর বিচারের জন্য মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করেন।১৫ নভেম্বর শুনানি শেষে সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিশেষ জজ আদালত।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, বাকি তিনজনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারি পলাতক।

এছাড়া আসামি পঞ্চগড়ের নজরুল ইসলাম ওরফে বাইক হাসান গত বছরের ১ আগস্ট রাতে রাজশাহীতে এবং কুড়িগ্রামের সাদ্দাম হোসেন এ বছরের ৫ জানুযারি ঢাকায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সাথে ৩ অক্টোবর সকাল ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারী গ্রামে জাপানি নাগরিক হোসি কুনিওকে গুলি করে হত্যা করা হয়। তিনি রংপুর নগরীর মুন্সিপাড়ায় তার ব্যবসায়িক সহযোগী জাকারিয়া বালার বাসায় ভাড়া থাকতেন।

তিনি কাচু আলুটারী গ্রামে জমি ইজারা নিয়ে পরীক্ষামূলক একটি ঘাসের খামার করেন। ঘটনার দিন সকালে তিনি রংপুর শহর থেকে রিকশাযোগে খামারের দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হোসি কুনিওকে গুলি করে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ