1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কারের তালিকায় ৫ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ১০৭ Time View

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা পুরস্কারের তালিকা প্রকাশ করেছে। আর এতে জায়গা পেয়েছেন বাংলাদেশের পাঁচজন খেলোয়াড়। তারা হলেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান। ১২ বিভাগে ২০১৬ সালের সেরা ক্রিকেটারদের পুরষ্কৃত করবে ওয়েবসাইটটি।

সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্সে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল খান। গত বছর মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাকিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১৪৭ বলে ১০৪ রান করেছিলেন তিনি। তার সঙ্গে এই বিভাগে রয়েছে বেন স্টোকস, টেমবা বাভুমার, ব্রেন্ডন ম্যাককালাম, মিসবাহ-উল-হক,ইউনিস খান, কুসল মেন্ডিস, জেপি ডুমিনি, ভিরাট কোহলি ও পিটার হ্যান্ডসকম।

টেস্টের সেরা বোলিং পারফরম্যান্সের তালিকাতে রয়েছে মেহেদী হাসান মিরাজের নাম। টেস্টে সেরা বোলিংয়ের পাশাপাশি বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারদের পুরস্কারের মনোনয়নও পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেরা বোলিংয়ের দিক থেকে মিরপুর টেস্টে মিরাজের ৭৭ রানের ৬ উইকেট মনোনয়ন পেয়েছে এ বিভাগে। তার সাথে এ বিভাগে মনোনয়ন পেয়েছে স্টুয়ার্ট ব্রড, ইয়াসির শাহ, রঙ্গনা হেরাথ, পেরেরা, অশ্বিন, ফিলান্ডার, রাবাদা, টিম সাউদি, জাদেজা।

এদিকে টি-টোয়েন্টিতে সেরা ব্যাটিং পারফরম্যান্সেও বাংলাদেশের দুইজন মনোনয়ন পেয়েছে। গত বছর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের ২২ রানের ইনিংস ও শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের ৮০ রানের ইনিংসটি রয়েছে। এছাড়াও  বাংলাদেশের এই দুই জনের সঙ্গে মনোনয়ন পেয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ক্রিস গেইল, জো রুট, লেন্ডল সিমন্স, কার্লোস ব্রাথওয়েট, মারলন স্যামুয়েলস ও গ্লেন ম্যাক্সওয়েল।

টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ে মনোনয়ন পেয়েছে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে  নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেটের শিকারটি মনোনয়ন পেয়েছেন। তার সাথে পাকিস্তানের মোহাম্মদ আমির, কসুন রাজিতা, মিশেল সান্টনার, অশ্বিন, জেমস ফকনার, ক্রিস জর্দান, ডোয়াইন ব্রাভো ও ইমাদ ওয়াসিম মনোনয়নের তালিকায় জায়গা পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ