1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরছেন গেইল!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১২
  • ১৭৬ Time View

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন ক্রিস গেইল। অবশেষে গেইলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বোর্ড। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ড সফরেই ক্যারিবিয় দলে ফের প্রত্যাবর্তন হতে যাচ্ছে বাঁহাতি এই ব্যাটসম্যানের।

দুপক্ষের সমঝোতায় পৌঁছানোর বিষয়টি জানিয়েছে ক্যারিবিয়ান মিডিয়া কর্পোরেশন। এর আগে সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপ করেছিলেন সেন্ট. ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস। তিনি আলোচনায় বসেছিলেন বোর্ড কর্মকর্তা ও গেইলকে নিয়ে। মূলত ওই বৈঠকের পরই নমনীয় হয় উভয় পক্ষ।

অবশ্য এখনই দলে ফেরা হচ্ছে না এই ক্যারিবিয় ব্যাটসম্যানের। প্রথমেই তাকে আইনি ঝামেলা মিটাতে হবে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েসন ও বোর্ডের সঙ্গে। এছাড়া বর্তমানে আইপিএল খেলতে ভারতে রয়েছেন গেইল। টি-টোয়েন্টির এই জমজমাট লিগ শেষ হবে ২৭ মে। এদিকে ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ড সফর করবে ৫ মে থেকে ২৪ জুন। সেক্ষেত্রে ইংল্যান্ড সফরে দলে ফিরতে পারবেন টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে। খেলতে পারবেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

বিশ্বকাপের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে রয়েছেন গেইল। মূলত একটি রেডিও সাক্ষাৎকারে বোর্ড কর্মকর্তাদের সমালোচনার পরই বোর্ডের সঙ্গে বিরোধের সৃষ্টি হয় তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ