1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

চাঁদে পা রাখা শেষ নভোচারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ১২৩ Time View

চাঁদের বুকে ঘুরে বেড়ানো মার্কিন নভোচারী জিন কারনেন মারা গেছেন। চাঁদে পা রাখা এই শেষ নভোচারীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

যে তিন নভোচারী চাঁদে দু’বার গিয়েছেন কারনেন তাদের মধ্যে একজন। চাঁদে পা রাখা নভোচারীদের মধ্যে তিনিই ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চাঁদে পা রেখেছিলেন কারনেন। এরপর আর কেউ চাঁদে যাননি।

সে সময় তিনি অ্যাপোলো-১৭ মিশনের কমান্ডার ছিলেন। এ পর্যন্ত ১২ জন নভোচারী চাঁদে গিয়েছিলেন এবং তাদের মধ্যে এখনো ছয়জন জীবিত রয়েছেন।

কারনেনের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে সোমবার তিনি মারা গেছেন। এর বেশি আর কিছু জানানো হয়নি।

অ্যাপোলো ১৭ মিশনের নেতৃত্ব দেয়ার আগে তিনি দু’বার মহাকাশে গিয়েছিলেন। একবার ১৯৬৬ সালে এবং পরে ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে তিনি নভোচারী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এরপর টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত হন।

১৯৩৪ সালের ১৪ই মার্চ শিকাগোতে জন্মেছিলেন কারনেন। তার পুরো নাম ইউজেন অ্যান্ড্রিউ কারনেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ