1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

এবার তারা জুটি বাঁধলেন ভিশন আয়রনের বিজ্ঞাপনে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭
  • ১১০ Time View

লাক্স সুন্দরী ফারিয়া শাহরিন ও মুস্তাফা প্রকাশ। দুজনে প্রথম জুটি বেঁধে কাজ করেছিলেন সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’  চলচ্চিত্রে। এটি ২০১৪ সালে মুক্তি পায়। এরপর আর দুজনকে একসঙ্গে দেখা যায়নি।

দীর্ঘ দুই বছর পর আবারো তারা একসঙ্গে কাজ করলেন। তাদের দেখা যাবে প্রাণ-আরএফএল গ্রুপের মালিকানাধীন ইলেকট্রনিক্স পণ্য ভিশন আয়রনের বিজ্ঞাপনে। গেল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রনি ভৌমিকের পরিচালনায় টিভিসিটির শুটিং হয়েছে রাজধানীর কোক স্টুডিওতে।

নতুন করে আবারও একসঙ্গে জুটি হয়ে অভিনয় করতে পেরে আনন্দিত ফারিয়া-প্রকাশ জুটি। ফারিয়া বলেন, ‘দুজনের অনেক মজার স্মৃতি আছে চলচ্চিত্রে জুটি হয়ে কাজ করার। প্রকাশ খুব ভালো একজন অভিনেতা। অনেকদিন পর আবারো একসঙ্গে দুজন কাজ করতে পারলাম, ভালো লাগছে।’

প্রকাশ জানান, ‘বিজ্ঞাপনের গল্পটি খুব সুন্দর। এখানে আমাদের দুজনকে রোমান্টিক জুটি হিসেবেই দেখা যাবে। শুনেছি শিগগিরই প্রচারে আসবে বিজ্ঞাপনটি। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

রনি ভেমিক বলেন, ‘মাত্র একদিনই শুটিং করেছি বিজ্ঞাপনচিত্রের। ফারিয়া ও প্রকাশকে নেয়া হয়েছে রোমান্টিক একটি জুটির ভাবনা থেকেই। দুজনই নতুন রূপে হাজির হবেন ভিশন আয়রনের বিজ্ঞাপনে।’

এদিকে এক বছর ধরে মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিংয়ের ওপর পড়াশোনা করছেন ফারিয়া। গত বছরের নভেম্বরে ছুটি কাটাতে দেশে এসেছেন তিনি। আবার ফিরে যাওয়ার সময় হয়েছে তার। ফারিয়া জানান, ‘যাওয়ার আগে নাটক-বিজ্ঞাপনসহ বেশ কিছু কাজ করে গেলাম। পড়াশোনা শেষ করে আগামী বছর আবার হয়তো ফিরে আসবো। সে পর্যন্ত বিরতি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ