1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সড়ক দুর্ঘটনায় চার জেলায় নিহত ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭
  • ১১৮ Time View

পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় ৮ জন নিহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট, বরিশাল, গাজীপুর ও লালমনিরহাটে এসব দুর্ঘটনা ঘটে।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে বাগেরহাটের ঢাকা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙা এলাকায় বাসের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুজন।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান।

এদিকে বরিশালের বাবুগঞ্জে বেলা সাড়ে ১২টায় ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এসময় গুরুত আহত ৪ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়িচাপায় বাইতুল্লাহ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত বাইতুল্লাহ রংপুরের পীরগঞ্জ থানার সিদ্ধেরচর এলাকার আবুবক্কর মিয়ার ছেলে। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়াও সোমবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরডিআরএস অফিসের সামনে অটোরিকশা ও ট্রাক্টরের সংর্ঘষে নয়ন হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত নয়ন হোসেন (৮) ওই উপজেলার সিঙ্গিমারী গ্রামের আব্দুস ছালামের ছেলে।

এসময় আহত হয়েছেন, সিংঙ্গীমারী গ্রামের ফরিদ হোসেনের ছেলে মিজানুর (৩৫), মিন্টু মিয়ার ছেলে মোজাহিদ (২৩), সৈয়দ আলীর ছেলে মানিক (২০) ও আব্দুল সালমের ছেলে নাহিদ (১০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ