1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

সার্কেল শাহজাদপুরের এক হাজার কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭
  • ৭৭ Time View

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেছে সার্কেল শাহজাদপুর নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।

গতকাশ শনিবার স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সার্কেল শাহজাদপুরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার।

অনুষ্ঠানে এমপি স্বপন বলেন, জনকল্যাণে নিয়োজিত সংগঠন সার্কেল শাহজাদপুর এলাকার দুস্থ অসহায়দের কল্যাণে যেসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তারা আগামীতে স্বচ্ছতার সঙ্গে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

তিনি সার্কেল শাহজাদপুরের জনকল্যাণমূলক এসব কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আলী হায়দার রেজা তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, সংগঠনটির উপদেষ্টা শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সার্কেল শাহজাদপুর ফেসবুক গ্রুপের এডমিন রাজীব রাসেল, ফারুক হাসান কাহার, মর্ডারেটর সাংবাদিক শামছুর রহমান শিশির ও এম এ হান্নান শেখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ