1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মতিঝিল-গুলিস্তান-রমনায় হকার উচ্ছেদ অভিযান শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭
  • ৮৫ Time View

রাজধানীর মতিঝিল এলাকা থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানটি দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল, গুলিস্তান ও রমনা এলাকায় পরিচালিত হবে।

রোববার বেলা ২টা থেকে ডিএসিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুশ সোয়েবের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে ঢাকা মট্রোপলিটন পুলিশের বিপুলসংখ্যক সদস্য রয়েছেন।

উচ্ছেদ অভিযান চালানো হবে- সকালেই এমন খবর শুনে হকাররা নিজ দায়িত্বে তাদের মালামাল সরিয়ে নিতে শুরু করেন। সকাল থেকে পুরো এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের অবস্থান দেখা গেছে। এছাড়া পুলিশের জলকামান, কাভার্ড ভ্যান ও সিটি কর্পোরেশনের নিজস্ব অ্যাম্বুলেন্সও দেখা গেছে সেখানে।

matijheel

এর আগে গত ১১ জানুয়ারি দুপুরে নগর ভবনে হলিডে মার্কেট চালু ও হকার সমস্যা নিয়ে হকার নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে মেয়র রোববার থেকে গুলিস্তান, মতিঝিল ও রমনা এলাকায় কোনো হকার বসতে দেয়া হবে না বলে ঘোষণা দেন। ঘোষণা মতে, রোববার যারা সড়ক ছাড়েনি তাদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নেয়া হয়।

এদিকে গুলিস্তান ও তার আশপাশের এলাকায় হকার উঠে যাওয়ায় পুরো এলাকা ফাঁকা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ