1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিটি পরিচালনা করবে আন্তর্জাতিক অপারেটর যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট শহর: দাম মাত্র নয় লাখ ডলার!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১২
  • ১৯১ Time View

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট্ট শহর বুফোর্ড বিক্রি হয়ে গেলো মাত্র নয় লাখ ডলারে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওয়াইমিং অঙ্গরাজ্যে অবস্থিত এই শহরটি কিনে নেন হো চি মিন ভিত্তিক দুই ভিয়েতনামি ব্যবসায়ী। বৃহস্পতিবার এক নিলামে শহরটিকে কিনে নেন তারা।

তবে শহরটি কেনার জন্য তাদের প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। কারণ তাদের সঙ্গে সঙ্গে হংকং ফ্লোরিডা নিউইয়র্ক শহ অন্যান্য শহর থেকেও ক্রেতারা এসে হাজির হন নিলাম অনুষ্ঠানে। অনেকে ফোনে নিলামে অংশ নিলেও উপস্থিত ছিলেন প্রায় ২০ জন ক্রেতা।

শহরটিতে আছে একটি স্কুল ভবন, একটি পেট্রোল স্টেশন, তিন বেডরুমের একটি বাড়ি, একটি জেনারেল স্টোর সহ অন্যান্য ভবন।

সাবেক স্বত্বাধিকারী ও বুফোর্ডের বাসিন্দা ডন সামোনস নিলামের ডাক শুরু করেছিলেন ১ লাখ ডলার থেকে। ডন সামোনস অবশ্য একজন বাসিন্দার এই শহরটির মেয়রও বটে।

৬০ বছর বয়সী সামোনস শহরটিতে বাস শুরু করেন ১৯৮০ সাল থেকে। তবে কয়েক বছর পর যখন তার পুত্র শহরে ছেড়ে চলে যান তখন থেকেই সামোনসই বুফোর্ড শহরের একমাত্র বাসিন্দা।

ওয়াইমিংয়ের এই শহরটি যুক্তরাষ্ট্রের ‘ইনটার স্টেট ৮০’ মহাসড়কের পাশে অবস্থিত। এই মহাসড়কটি নিউইয়র্ক থেকে পশ্চিম উপকূলের সান-ফ্রানসিসকো যাওয়ার প্রধান মহাসড়ক।

ওয়াইমিংয়ের রাজধানী চেইনে এবং লারামির মধ্যে অবস্থিত শহরটি মাটি থেকে প্রায় ৮ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। বুফোর্ড থেকে চেইনে শহরটি ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

একজন বাসিন্দার এই শহরটির রয়েছে নিজস্ব জেডআইপি ও মার্কিন পোষ্টাল কোড।

এর পাশাপাশি বুফোর্ডে রয়েছে একটি মোবাইল ফোন টাওয়ার এবং একটি কার পার্কিং। ১০ একরের মত বেড়া ঘেরা জায়গাও শহরটির সম্পত্তি বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান।

মূলত একটি আন্ত:মহাদেশীয় রেল লাইনের নির্মাণ কাজ চলার সময় গড়ে ওঠে শহরটি। সে সময় একবার এর জনসংখ্যা ২ হাজারে গিয়েও ঠেকেছিলো বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ