1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ম্যাক্স কোলার শুভেচ্ছাদূত অনন্ত জলিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭
  • ২৩৩ Time View

দেশের শীর্ষ বিপণন প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের জনপ্রিয় কোমলপানীয় ম্যাক্স কোলার শুভেচ্ছাদূত হচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন ‘মোস্ট ওয়েলকাম’ ছবির এই নায়ক।

অনন্ত জলিল জানান, ‘প্রতিষ্ঠানটির সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করবো। ১ বছরের জন্য আমি ম্যাক্স কোলার যাবতীয় বিজ্ঞাপন, প্রচার-প্রচারণায় অংশ নেব।’

অনন্ত জলিল আশা করছেন, এই দায়িত্ব তার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে।

বলে রাখা ভালো, ম্যাক্স কোলার মাধ্যমে ক্যারিয়ারে তৃতীয় বারের মতো শুভেচ্ছাদূত হতে যাচ্ছেন অনন্ত জলিল। এরআগে তিনি গ্রামীণফোন ও যমুনা গ্রুপের মোটরবাইকের শুভেচ্ছাদূত ছিলেন।

ঢাকাই ছবির হিপহপ সুপার স্টার অনন্ত জলিল বর্তমানে তার ব্যবসা নিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। ব্যস্ততা এখন তার এটা নিয়েই। সেকারণে অনেকদিন চলচ্চিত্র থেকে দূরে আছেন। শিগগির তার প্রযোজনায় নতুন ছবি ‘দ্য স্পাই’ এর কাজ শুরু হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ