1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ২১৪ Time View

নিজের মেয়েকে ধর্ষণের দায়ে লক্ষ্মীপুরে নিমাই চন্দ্র শীল নামে এক বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে লক্ষীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নিমাই চন্দ্র শীল সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের গোপাল চন্দ্র শীলের ছেলে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজহার ও আদালত সূত্র জানায়, মাদকাসক্ত নিমাই চন্দ্র শীল দীর্ঘদিন ধরে তার মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত বছরের ২০ মে রাতে ধর্ষণ করেন।

এছাড়া নিমাই তার ছেলের বউকেও বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। বিষয়টি ভুক্তভোগীরা স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানালে নিমাই বাড়ি থেকে পালিয়ে যান।

গত বছরের ৩ আগস্ট ধর্ষিতা মেয়ে বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আদালত সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে নিমাই চন্দ্র শীলের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ