1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

আরেকটি ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ৯৩ Time View

প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেই ইতিহাস গড়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দল। এবার আরেকটি ইতিহাস গড়ার অপেক্ষায় সাবিনা খাতুনের দল। প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার দ্বারপ্রান্তে তারা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এশিয়ার পরাশক্তি ভারতের বিপক্ষে মাঠে নামবে দাপুটে বাংলাদেশ। শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়।

চলতি এই আসরে ভয়ডরহীন ফুটবল খেলছেন বাংলাদেশের মেয়েরা। সেমিফাইনালে স্বপ্নার হ্যাটট্রিকে তারা দাপটের সঙ্গেই হারিয়েছেন মালদ্বীপকে, ৬-০ গোলের ব্যবধানে। এবার ভারতের ভিত কাঁপিয়ে দেয়ার পালা। সাবিনা-স্বপ্নারা সেটা পারবেন কি? সময়ই অবশ্য সেটা বলে দেবে।

ভারত সব সময়ই ভালো খেলে আসছে। বাংলাদেশের বিপক্ষে তাদের পরিসংখ্যানও ভালো। তবে সাবিনাদের আশান্বিত করছে এবারের আসরের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি। ওই ম্যাচে শক্তিশালী ভারতকে রুখে দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। ফাইনালে যা তাদের আত্মবিশ্বাসী করতে তুলবে। নিজেদের সেটা দিতে পারলে ট্রফি জিতবে বাংলাদেশ।

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানি ছোটন যেমন আগেই জানিয়ে দিয়েছেন, ফাইনালে কোন দল প্রতিপক্ষ- তা দেখার বিষয় নয়। নিজেদের সেরা খেলাই উপহার দিতে চান। শিরোপা নিয়েই ফিরতে চান দেশে। শিরোপার এত কাছ থেকে খালি হাতে ফিরতে চান না।

শিলিগুড়িতে মিডিয়াকে ছোটন বলেন, ‘লক্ষ্য অবশ্যই ট্রফি জেতা। আমি সব সময়ই বলেছি ভারত শক্তিশালী দল। এখনো বলছি। তবে ফাইনালে ওঠায় আমাদের স্বপ্নও বড় হয়েছে। আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই দেশে ফিরতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ