1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ১৪৫ Time View

বছর খানেক আগে নিরাপত্তা অজুহাতে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল তাদের। এরপর অবশ্য সূচিটি নিয়ে নতুন করে ভাবার কথাও জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

সেই ভাবনাটা বোধ হয় শেষ হয়েছে অসিদের। বাংলাদেশের বিপক্ষে সেই টেস্ট দুটি খেলতে আগ্রহী তারা। সম্ভাব্য তারিখও জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এখনকার মতো হলেই কিনা চলতি বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

২০১৬ সালের শেষের দিকে নিরাপত্তা শঙ্কা উড়িয়ে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সে সময় বাংলাদেশ নিরাপত্তা বাহিনী ইংলিশদের ভালোভাবেই নিরাপত্তা দিয়েছে। সেটা দেখে মুগ্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই আশায়ই টাইগারদের বিপক্ষে খেলতে সম্মতি জানিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর ভাষায়, ‘আমার মতে, বাংলাদেশের নিরাপত্তা এখন অনেক ভালো মানের। যেমনটা দেখেছিলাম গত বছরের শেষের দিকে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময়ে। আমরা লক্ষ্য করেছি যে সফরকারী দলকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল স্বাগতিকরা। আমাদের নিরাপত্তা প্রধান শন ক্যারোলকে পাঠিয়েছিলাম বাংলাদেশে। সাত থেকে দশ দিনের পর্যবেক্ষণ শেষে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ