1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

কমার্স মার্কেটের ব্যবসায়ীদের আহাজারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭
  • ১০৩ Time View

রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের আগুন আট ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আনা যায়নি। এ আগুন গুলশান কমার্স মার্কেটেও ছড়িয়ে পড়েছে। এতে করে কমার্স মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে দেখা গেছে আহাজারি। তারা বলছেন- ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে বিলম্ব করছে। তাদের (ফায়ার সার্ভিসের) কাছে পর্যাপ্ত পানি নেই। এ নিয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক কর্মীরা ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন।

কমার্স মার্কেটের ব্যবসায়ী মুকসেদুল। তিনি পলাশি ইন্টারপ্রাইজের মালিক। তার এসি ও ফার্নিচারের ১০টি দোকান আছে এ মার্কেটে।  তিনি আহাজারি করছিলেন। জাগো নিউজের এ প্রতিবেদকের সামনে এসে তিনি বলছিলেন- ‘আপনারা শুধু আগুনের নিউজ করিয়েন না। আগুন নেভানোর ব্যবস্থা করেন। ফায়ার সার্ভিসের কাছে পানি নেই।’ তাই আগুন নেভাতে দেরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন আর আহাজারি করে বলেন ‘আমার কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেল।’

এ বিষয়ে নুরুল হক নামে এক ফায়ার ফাইটার বলেন- রাত ২টার সময় আমরা এসেছি। ঘুম নেই, খাওয়া নেই। এখনো কাজ করে যাচ্ছি। আমাদের কাছে পানির সঙ্কট নেই বলে তিনি দাবি করেন।

রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের আগুনে মঙ্গলবার সকালের দিকে ধসে পড়া অংশে আগুন হঠাৎ তীব্র হয়ে উঠে। আগুনে ইতোমধ্যে ডিসিসি মার্কেটের ৬ শতাধিক দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট সোমবার রাত আড়াইটা থেকে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ