1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

ডিসিসি মার্কেটের আগুন নাশকতা নয়, দুর্ঘটনা : আনিসুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭
  • ৭৪ Time View

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি (ডিসিসি) মার্কেটের আগুন কোনো নাশকতা নয়, এটি দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

তিনি বলেন, বৈদ্যুতিক ক্রটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে মেয়র এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মেয়র বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে বৈদ্যুতিক ক্রটি থেকে আগুন লাগতে পারে। এখানে এতো বেশি ফ্লেমেবল প্রোডাক্ট ছিল যে আগুন দ্রুত ছড়িয়ে গেছে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা করেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

আগুন লাগার পর কয়েকজন ব্যবসায়ী দাবি করেন অগ্নিকাণ্ডের ঘটনা ইচ্ছাকৃত। আবু তালেব নামে এক ব্যবসায়ী বলেন, একটি দুর্নীতিগ্রস্ত মহল দীর্ঘদিন ধরে আমাদের তুলে দেয়ার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

সালাউদ্দিন আহমেদ নামে আরেক ব্যবসায়ী সাংবাদিকদের জানান, এটা পরিকল্পিত। মার্কেট ভেঙে দিয়ে বহুতল ভবন তৈরির চুক্তি বাস্তবায়ন করার লক্ষ্যে ইচ্ছা করে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ