1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

লিটন হত্যায় সাম্প্রদায়িক অপশক্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারি, ২০১৭
  • ১৯০ Time View

গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা সাম্প্রদায়িক অপশক্তির কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি লিটন হত্যাকারী ধর্মীয় মৌলবাদী অপশক্তিকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লিটন হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, ‘ধর্মীয় মৌলবাদী অপশক্তিকে এই অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এটা সাম্প্রদায়িক অপশক্তির কাজ।’

কোন অপশক্তি চলমান উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের প্রতিরোধ করবো, পরাজিত করবো।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ