1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শাকিব খানের জন্য নতুন নায়িকার সন্ধান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারি, ২০১৭
  • ৩০৪ Time View

চিত্রনায়ক শাকিব খানের নতুন ছবি ‘অহংকার’। এটি পরিচালনা করবেন  শাহাদত হোসেন লিটন। ছবিটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে দুইজন নায়িকা। এখন পর্যন্ত একজন নির্বাচিত হয়েছেন; বুবলী।

কিন্তু অন্য আরেকজন নায়িকা মেলানো যাচ্ছে না বলে জানালেন পরিচালক লিটন। তাই তিনি শাকিবের বিপরীতে নতুন নায়িকার সন্ধান করছেন। পরিচালক চাইছেন, ছবিতে নতুন কাউকে নিতে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও নায়িকা পাচ্ছেন না এই নির্মাতা।

শাহাদত হোসেন লিটন বলেন, ‘অহংকার’ ছবির কাজ শুরু করবো এই জানুয়েরি মাসের ১০ তারিখ থেকে। সবকিছু চূড়ান্ত হয়ে আছে। শুধু প্রয়োজন একজন নতুন মুখের; যে শাকিব-বুবলীর মধ্যে এন্ট্রি নেবেন। কিন্তু পাচ্ছি না। চেষ্টা করে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আগ্রহী কেউ যদি নিজেকে যোগ্য মনে করেন, কাকরাইল তুষার কথাচিত্রের অফিসে এসে যোগাযোগ করতে পারেন।’

‘অহংকার’ ছবিতে আরো অভিনয় করবেন অভিনেত্রী নূতন। তাকে পাওয়া যাবে খল চরিত্রে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ