1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে

বাগদাদে জোড়া বিস্ফোরণে নিহত ২৭

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ১০৮ Time View

ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছে আরো অন্তত ৫৭ জন। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, শনিবার সকালের দিকে আল সিনাকে গাড়ির খুচরা যন্ত্রাংশের দোকানের কাছে বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। অন্যটি ঘটেছে পেতে রাখা বিস্ফোরকের কারণে।

পুলিশ বলছে, বাজারের প্রবেশ পথে প্রথম বিস্ফোরণ ও দ্বিতীয়টি বাজারের ভেতরে ঘটেছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই জোড়া হামলার দায় স্বীকার করেছে।

গত ১৭ অক্টোবর জঙ্গিগোষ্ঠী আইএসের হাত থেকে দেশটির উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শহর মসুল উদ্ধারে বছরের বৃহত্তম সেনা অভিযান শুরু হয়। ওই সময় থেকে বাগদাদে উচ্চ সতর্কতা জারি করা হয়। ২০১৪ সালে আইএস মসুলের নিয়ন্ত্রণ নেয়; সম্প্রতি বাগদাদে বেশ কয়েকবার হামলা এই জঙ্গিগোষ্ঠী।

সূত্র : আলজাজিরা, রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ