1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

অভিজিৎ স্মরণে ‘মুক্তচিন্তা স্তম্ভের’ নির্মাণ কাজের উদ্বোধন আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬
  • ৮৬ Time View

ব্লগার, বিজ্ঞানলেখক অভিজিৎ রায়ের স্মৃতিকে অম্লান করে রাখতে অভিজিৎ চত্বরে নির্মিত হতে যাচ্ছে ‘মুক্তচিন্তা স্তম্ভ’ নামে স্মারক ভাস্কর্য। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় ভাস্কর্যটির নির্মাণ কাজের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষক, বুদ্ধিজীবীসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত বছর ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বাড়ি ফেরার পথে বইমেলা প্রাঙ্গনের অদূরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে খুনিদের অতর্কিত হামলার শিকার হন প্রগতিশীল লেখক অভিজিৎ রায় এবং তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। ঘটনাস্থলেই প্রাণ হারান অভিজিৎ, গুরুতর আহত হন বন্যা।

টিএসসির কাছে যে স্থানটিতে আততায়ীর আঘাতে লেখক অভিজিৎ রায়ের কলমকে স্তব্ধ করে দেয়া হয়, সেই অভিজিৎ চত্বরেই তার স্মৃতি এবং মতপ্রকাশের অধিকারের সাক্ষ্য হয়ে থাকবে ‘মুক্তচিন্তা স্তম্ভ’।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অদূরে অভিজিৎ চত্বরে ‘মুক্তচিন্তা স্তম্ভের’ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সর্বস্তরের জনগণকে বিনীত আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ