1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

গাইবান্ধায় দুই ওয়ার্ডে সদস্য পদে ভোট স্থগিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ৮১ Time View

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৮ ও ১০ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (পুরুষ) পদে দুই প্রার্থীর বৈধতা নিয়ে সন্দেহ থাকায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া ভোট কেন্দ্র দুটি হলো- সাদুল্যাপুর উপজেলার কান্তনগর বিণয় ভূষণ উচ্চ বিদ্যালয় (৮ নং ওয়ার্ড) গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১০ নং ওয়ার্ড)।

জেলা নির্বাচন অফিসার মো. শাহিনুর রহমান প্রমাণিক বিষয়টি নিশ্চিত করে জানান, সাদুল্যাপুর উপজেলার ৮নং ওয়ার্ডের সদস্য পদের প্রার্থী তাহেদুল ইসলাম তৈহিদ (ঘুড়ি) প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি ঋণ খেলাপী হওয়ায় যাচাই-বাছাই করে তার প্রার্থিতা বাতিল করা হয়। এরপর তিনি উচ্চ আদালত থেকে প্রার্থী বৈধ্যতার কাগজপত্র দাখিল করেন।

তিনি আরও জানান, গোবিন্দগঞ্জ উপজেলার ১০ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মুসফিকুর রহমান চৌধুরী (উজ্জল) একজন সরকারি ডিলার। মনোনয়নপত্রও যাচাই-বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনিও উচ্চ আদালতের আদেশে প্রার্থী বৈধতার কাগজপত্র জমা দেন। কিন্তু তাদের প্রার্থীর বৈধতার বিষয়টি সন্দেহ হওয়ায় উচ্চ আদালতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপিল করা হয়। আপিলের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত আগামী ৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।

এ কারণে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক আবদুস সামাদ দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন। এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি দুটি কেন্দ্রে দেয়া হয়েছে। তবে আপিল শুনানির পর দুই কেন্দ্রে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

সাদুল্যাপুর উপজেলার কান্তনগর বিনয় ভূষণ উচ্চ বিদ্যালয়ের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. ইউসুব আলী জানান, সাধারণ সদস্য পদ ছাড়া চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্য পদে এ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।

এদিকে, জেলার ১৫ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার সাত উপজেলা ১১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রাথী, সদস্য পদে ৬৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ