1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

প্রেমের বাঁধন নিয়ে ব্যস্ত মাহি-বাপ্পী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ১৭৫ Time View

24শুরু হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির নতুন ছবি ‘প্রেমের বাঁধন’র শুটিং। তার সঙ্গে রয়েছেন ছবির নায়ক বাপ্পী চৌধুরী। রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে ছবিটির শুটিং চলছে বলে জানিয়েছেন প্রেমের বাঁধনের নির্মাতা গাজী জাহাঙ্গীর।

গত ২১ ডিসেম্বর থেকে এই ছবির শুটিং করেছি। চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে।’

গাজী জাহাঙ্গীর বলেন, ‘খুব ভালোভাবেই ছবির শুটিং করছি। সবকিছুই ঠিকভাবে চলছে। আশা করছি দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।’

‘প্রেমের বাঁধন’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তানিন সুবহা, কাজী হায়াৎ, ডি জে সোহেল, কাবিলা ও শিশু শিল্পী আবসি। ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গাজী জাহাঙ্গীর।

অনুষ্ঠানে এই নির্মাতা বলেন, ‘অনেক দিন পর একটি ছবি পরিচালনা করতে যাচ্ছি। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে সৃজনশীল রোমান্টিক গল্পের ছবি ‘প্রেমের বাঁধন’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ