1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

এক হাতে শিশু এক হাতে গ্রেনেড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ৬৫ Time View

3রাজধানীর দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ায় ‘সূর্যভিলা’ নামে যে বাসাটিতে জঙ্গি আস্তানার খবরে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই বাসাটি থেকে বের হয়ে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছেন এক নারী। এতে এক শিশুও আহত হয়েছে। ওই নারী ভেতরেই পড়ে আছেন।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন বলেন, দুপুর ১২টা ২৩ মিনিটের দিকে আমরা যখন ভবনের নিচতলা থেকে তাদের আত্মসমর্পণের জন্য মাইকিং করছিলাম তখন এক নারী বোরকা পরে হেঁটে আসে। তার বাম হাত ধরে এক শিশুও আসছিল। আমরা তাদের থামতে বললে তারা থামেনি। ডান হাত উঁচু করে সামনের দিকে আসে। ঠিক তখনই গ্রেনেড বিস্ফোরণ ঘটে।

তিনি বলেন, এ ঘটনার পর আমরা পেছনের দিকে চলে যাই। পরে ভেতরে ঢুকে দেখি শিশুরা নড়চড়া করছে। এক শিশু ডান হাতে আঘাত পায়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

এর আগে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছিলেন, জঙ্গিদের ‘গানপয়েন্টে’ রাখা হয়েছে। তাদের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্র রয়েছে।

দুপুড় সাড়ে ১২টার একটু আগে ঘটনাস্থল থেকে একটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সের ভেতরে হেলমেট পড়া অবস্থায় এক ব্যক্তি ছিলেন। তবে তিনি কে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

শনিবার মধ্যরাত থেকে দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ার ৫০ নং বাসাটি ঘিরে রাখে পুলিশ। সকালের দিকে দুই শিশুকে নিয়ে ওই বাসাটি থেকে দুই নারী বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জাহিদের স্ত্রী। অন্যজন পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রী তৃষ্ণা বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ