1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

নার্গিস হত্যাচেষ্টা মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ২৪৭ Time View

সিলেট:
সিলেটের বহুল আলোচিত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলায় প্রথম দিনে ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) সিলেট মহানগর মূখ্য হাকিম আদালতে ১৭ জনের সাক্ষ্য নেন বিচারক সাইফুজ্জামান হিরো।

নার্গিস হত্যা চেষ্টা মামলায় ৩৭জন সাক্ষীর মধ্যে প্রথম দিনে সাক্ষ্য দেন মামলার বাদী খাদিজার চাচা আবদুল কুদ্দুস, এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, প্রত্যক্ষদর্শী কলেজ ছাত্র ইমরান কবির, মো. সালেহ আহমদ, রূপমা আক্তার, মাহফুজ আহমদ, আলামিন, মো. মাছুম আহমদ, মো. হাফিজুর রহমান, মো. মহরম আলী, ফয়জুল ইসলাম, ফাহমিদা এলাহী বৃষ্টি, হাবিবুর রহমান, পুলিশ সদস্য বেলাল হোসেন, আব্দুল্লাহ মো. উজ্জ্বল, কামার (যে দোকান থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত চাপাতি বিক্রি করা হয়) আমির হোসেন।

সিলেট জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মফুর আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথম দিনে মামলার বাদী, কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রত্যক্ষদর্শী ছাত্র-ছাত্রীসহ ও ১৭ জন সাক্ষ্য দিয়েছেন। আগামী ১১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ৮ নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার চার্জশিট আদালতে দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার এসআই হারুনুর রশীদ। ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণের পর ২৯ নভেম্বর বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা নার্গিস এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর ক্যাম্পাসে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বখাটে বদরুল। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক। এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে আসামি করে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ