1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

রেকর্ড ডেট: বৃহস্পতিবার চার কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২
  • ১২৫ Time View

রেকর্ড ডেট থাকার কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার বৃহস্পতিবার লেনদেন স্থগিত থাকবে।

উল্লেখ্য, গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে ব্লক/ওড লটে লেনদেন হয়েছে। কোম্পানি চারটি হলো- বিকন ফার্মা, ইসলামিক ইন্সুরেন্স, সিটি ব্যাংক এবং উত্তরা ব্যাংক।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিকন ফার্মা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বিকন ফার্মার অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

এ কোম্পানির পরিচালনা পর্ষদ এর অনুমোদিত মূলধন ২৫০ কোটি থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকায় উন্নীত করার সুপারিশ করেছিল এসইসির কাছে। কিন্তু এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা এসইসি সম্মতি দেয়নি। তবে এসইসি কোম্পানির পরিচালনা পর্ষদকে অফিস স্পেস ক্রয়ের ব্যাপারে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের জন্য ৩ মাসের গড় বাজার মূল্যে সাধারণ শেয়ার ইস্যু করার পরামর্শ দিয়েছে।

এরই ধারাবাহিকতায় কোম্পানির পরিচালনা পর্ষদ ২৫ হাজার বর্গফুট জায়গা ৮০ কোটি টাকায় (প্রতি বর্গফুট ৩২ হাজার টাকা) ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিকন ফার্মার পরিচালনা পর্ষদ বাজারে ২ কোটি ১৫ লাখ ৮ হাজার সাধারণ শেয়ার ছাড়ার পরিবর্তে ২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ২৯ টাকা।

এ বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির ষষ্ঠ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) উত্থাপন করা হবে। কোম্পানির ইজিএম আগামী ২৯ এপ্রিল বেলা সাড়ে ১০টায় ময়মনসিংহ জেলার ভালুকার কাঠালতলিতে ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ইসলামী ফিন্যান্স: ইসলামী ফিন্যান্সের কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণার সুপারিশ করেছে।

প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ০ দশমিক ৯৮ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৬ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ এপ্রিল বেলা ১১টায় এনএলআই অডিটোরিয়াম, এনএলআই টাওয়ার, ৫৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।

উত্তরা ব্যাংক: উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির কর পরবর্তী নিট আয় ১৬৫ কোটি ৪৯ লাখ ৫০ হাজার, শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ দশমিক ৭৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫২ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১৪ মে বেলা ১১টায় রাঙামাটি ওয়াটার ফ্রন্ট, সিনাবোহো বাজার, শাফিপুর, গাজীপুর ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।

এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি থেকে ৬০০ কোটিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন।

সিটি ব্যাংক: সিটি ব্যাংকের পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ দশমিক ০৭ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৪ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মে বিকেল ৩টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-০২, ব্লক- সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ