1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

বরিশালকে বিদায় করলো রংপুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬
  • ১৮৩ Time View

মিরপুর থেকে: রংপুর রাইডার্সের বিপক্ষে ২৯ রানের পরাজয়ে এবারের বিপিএলের আসর শেষ করলো মুশফিকুর রহিমের বরিশাল বুলস। বরিশালের বিদায়ী ম্যাচে জয় পাওয়ায় পরের রাউন্ডের জন্য রংপুর রাইডার্স নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখলো।

এ মুহূর্তে পয়েন্ট টেবিলে ১১ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। বরিশাল পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান নিয়েছে। ১২ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট বুলসদের। ফলে, এটি তাদের টুর্নামেন্টের বিদায়ী ম্যাচও হয়ে গেলো। রংপুর অবশ্য আশা বাঁচিয়ে রেখেছে। ১১ ম্যাচ খেলে ৬ জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। সেরা চারে থেকে পরের রাউন্ড খেলতে নিজেদের শেষ ম্যাচ জেতার সঙ্গে তাকিয়ে থাকতে হবে শেষ দিনের ম্যাচ পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ