1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

চলে গেলো সখিনাও

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ১১৬ Time View

3আশুলিয়ায় লাইটার কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ নারী শ্রমিক সখিনা বেগম (২৫) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে একই ঘটনায় দগ্ধ আঁখি, রকি ও মাহমুদা মারা যান।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, বুধবার সকাল সোয়া ৮টায় সখিনার মৃত্যু হয়। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগলে বিভিন্ন বয়সী ২৬ নারী কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে সখিনাকে নিয়ে মোট চারজনের মৃত্যু হলো। আরও ১৬ জন এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন, যাদের শরীরের ২০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ