1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ১০৭ Time View

14নয় দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশান এ ধর্মঘট ডেকেছে। মঙ্গলবার ভোর ৬ টা থেকে  বুধবার ভোর ৬টা পর্যন্ত  এ ধর্মঘট চলবে।

এদিকে, ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।  সড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকাল থেকে চট্টগ্রাম থেকে কোনো দূর পাল্লার যানবাহন চলাচল করেনি। বন্ধ রয়েছে নগরীর অভ্যন্তরে চলাচলকারী অটোরিকশা ও টেম্পু।

ধর্মঘটের সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে রিকশা চালকেরা। এ নিয়ে যাত্রীদের সাথে বিভিন্ন স্পটে রিকশা চালকদের সঙ্গে বাকবিতণ্ডা ছাড়াও হাতাহাতির ঘটনা ঘটেছে।

সকাল থেকে নগরীর ২ নম্বর গেইট, অক্সিজেন মোড়, বহদ্দার হাট, অলংকার,কদমতলি, একেখান এলাকা ঘুরে দেখা গেছে, কোনো ধরনের গণপরিবহন চলাচল করছে না। এসব স্পট গুলোতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

শ্রমিক ফেডারেশনের দাবিগুলোর মধ্য রয়েছে- চট্টগ্রাম আন্তঃজেলা রোড, উত্তর চট্টগ্রামের জন্য বাস, কোচ, ট্রাক, প্রাইমমোভার ট্রেইলার টার্মিনাল নির্মাণ, পুলিশের হয়রানি ও নির্যাতন বন্ধ, চট্টগ্রাম মহানগরীতে বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা, অটোটেম্পু পার্কিং স্পট নির্ধারণ, সরকার কর্তৃক ঘোষিত শ্রমিককল্যাণ তহবিলের টাকা সহজ পদ্ধতিতে প্রাপ্তি নিশ্চিতকরণ, ২০১৩ সালের ১৩ই মার্চ তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও ৯ এপ্রিল ২০১৩ চট্টগ্রাম বি.আর.টি.এ এর সার্কুলারের মাধ্যমে ঘোষণাকৃত ৪ হাজার অটোরিকশার অবিলম্বে রেজিস্ট্রেশন প্রদান, সন্ত্রাসী কায়দায় সড়ক পরিবহন শ্রমিক সংগঠন দখল করার পাঁয়তারা বন্ধ, বিআরটিএ ও চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম শ্রম পরিচালক দফতরের দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদসহ নয় দফা দাবি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মুছা জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছে তাদের ধর্মঘট।  দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে সময় হাতে রেখে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়াসহ নিয়মতান্ত্রিকভাবে দাবি জানানো হয়েছে।  এরপরও সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাননি তারা। তবে আজ দুপুরে পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারের সঙ্গে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

চট্টগ্রাম আন্তঃজেলা রোড, উত্তর চট্টগ্রামের জন্য বাস, কোচ, ট্রাক, প্রাইমমোভার ট্রেইলার টার্মিনাল নির্মাণ, পুলিশের হয়রানি ও নির্যাতন বন্ধ, চট্টগ্রাম মহানগরীতে বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা, অটোটেম্পু পার্কিং স্পট নির্ধারণ, সরকার কর্তৃক ঘোষিত শ্রমিককল্যাণ তহবিলের টাকা সহজ পদ্ধতিতে প্রাপ্তি নিশ্চিতকরণ, ২০১৩ সালের ১৩ই মার্চ তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও ৯ এপ্রিল ২০১৩ চট্টগ্রাম বি.আর.টি.এ এর সার্কুলারের মাধ্যমে ঘোষণাকৃত ৪ হাজার অটোরিকশার অবিলম্বে রেজিস্ট্রেশন প্রদান, সন্ত্রাসী কায়দায় সড়ক পরিবহন শ্রমিক সংগঠন দখল করার পাঁয়তারা বন্ধ, বিআরটিএ ও চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম শ্রম পরিচালক দফতরের দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদসহ ৯দফা দাবীতে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ