1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

কারণ ছাড়াই বাড়ছে ড্রাগন সোয়েটারের শেয়ার দর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১৪১ Time View

17পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। অর্থাৎ কারণ ছাড়াই বাড়ছে কোম্পানিটির শেয়ার দর।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে প্রতিষ্ঠানটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কারণ ছাড়াই বাড়ছে কোম্পানিটির শেয়ার দর।

বিশ্লেষণে দেখা যায়, ১৫ নভেম্বর ড্রাগন সোয়েটারের শেয়ার দর ছিল ৯ টাকা ৪০ পয়সা। বোরবার কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬ টাকা ১০ পয়সায়। অর্থাৎ ৭ কার্যদিবসে শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই। গত ৫২ সপ্তাহে শেয়ারটির ৯ টাকা ৩০ পয়সা থেকে ২২ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ