1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

শ্যামলীর ‘শিশুমেলা’ দখলে নিয়েছে ডিএনসিসি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ১২৯ Time View

14রাজধানীর শ্যামলী শিশু পার্ক (শিশু মেলা) দখলে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। দীর্ঘ এক যুগ অবৈধ দখলে থাকার পর শনিবার পার্কটি দখলে নেয় সংস্থাটি।

ডিএনসিসি জানায়, ১৯৮৫ সালের ১৫ অক্টোবর শ্যামলীর শিশু হাসপাতালের পাশে প্রায় ১ দশমিক ৪০ একর ভূমিতে গণপূর্ত মন্ত্রণালয় থেকে শিশু পার্ক হিসেবে পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করা হয়।

পরবর্তীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন গুলশান-২ এ অবস্থিত একটি পার্ক ও শ্যামলীর একটি পার্কে নিজ খরচে আধুনিক খেলার যন্ত্রাংশ স্থাপন করার জন্য ইজারা দেয়া হয়। এরপর ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসের পক্ষে গুলশানের ওয়ান্ডার ল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর জিএমএম রহমানের সঙ্গে এক লাখ ৪৫ হাজার ৭৫৬ টাকার বিনিময়ে ৩ বছরের জন্য চুক্তি করে ডিএনসিসি।

চুক্তির সময় শেষে ইজারা বাতিল করে শিশুপার্কটি উচ্ছেদের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। কিন্তু এরপর আদালতে একটি রিট করে চুক্তিকারীরা। ওই মামলাটি শুনানির জন্য আদালতে তালিকাভুক্ত রয়েছে। নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ না থাকায় কর্পোরেশন উচ্ছেদের সিদ্ধান্ত নেয়।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে পার্কে আসেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।

এসময় তিনি সাংবাদিকদের বলেন,  দীর্ঘ এক যুগ ধরে প্রতি তিন বছরের জন্য এক লাখ ৪৫ হাজার টাকার বিনিময়ে পার্কটি ইজারা দেয়া হচ্ছিল। ইজারা চুক্তি শেষে আমরা আমরা পার্কটি দখলের সিদ্ধান্ত নিই। কিন্তু একের পর মামলা আর রিটের কারণে আমরা দখলে যেতে পারিনি। এখন আমাদের পক্ষে রায় এসেছে। আমরা জয়ী হয়েছি। তাই পার্কটি দখলে নিয়েছি।

তিনি বলেন, এদের অনেকেই দখলদার। আমরা বলি এরা চোর। সাধারণ মানুষের জমি আর দখলে যেতে দেয়া হবে না।

মেয়র আরো বলেন, শিশু মেলা আজ থেকে বন্ধ। আপনারা (দখলদাররা) আমাদের সাথে কথা বলেন। আমরা একটা ‘সিজার লিস্ট’ তৈরি করবো। মালামালের কোনো ক্ষতি হবে না। আপনারা সাধারণ মানুষের জমি দখল করে আছেন। আজ থেকে আপনাদের এখানে কোনো অধিকার নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ