1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ১৪৭ Time View

43চাঁদপুরের হাজীগঞ্জে সাগরিকা ট্রেনে কাটা পড়ে অটোরিকশা চালক ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় অটোরিকশায় থাকা আরো ৪ যাত্রী লাফ দিয়ে পাশে পড়ে গিয়ে আহত হয়েছেন।

সোমবার দুপর সাড়ে ১২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস চাঁদপুর যাওয়ার পথে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের মডেল কলেজ সংলগ্ন আমিন রোড রেল ক্রসিং অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাজীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব কাজীর গাঁও গ্রামের আ. হকের ছেলে ব্যবসায়ী শিহাব (৩৫) ও একই গ্রামের লেদার ছেলে অটোরিকশা চালক কালু মিয়া (৩০)।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম যান। তিনি জাগো নিউজকে জানান, জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা এসে ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ দুটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ