1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বিপিএলে খেলছেন না মিলার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ১০৭ Time View

26রংপুর রাইডার্সের ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছিল চলতি আসরে ঢাকায় শেষ পর্বের খেলায় দলটির হয়ে মাঠে নামবেন কিলার খ্যাত দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার। তবে বিপিএলের চলতি আসরে খেলতে বাংলাদেশে আসছেন না মিলার। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তার মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি এ ব্যাটসম্যান।

সোমবার নিজের নামে সত্যায়িত করা টুইটার অ্যাকাউন্টে দেওয়া টুইট বার্তায় তিনি লিখেন, `পুনরায় জিজ্ঞাসা না করার জন্য, চলতি বছর বিপিএলে আমি খেলছি না।`

উল্লেখ্য, রংপুর রাইডার্সের দায়িত্বশীল একটি সূত্র এর আগে জানিয়েছিলেন ম্যাচ প্রতি ২৫ হাজার ডলারের (প্রায় ১৯ লাখ ৭৪ হাজার টাকা) বিনিময়ে রংপুরের হয়ে শেষ ছয় ম্যাচ খেলবেন মিলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ