1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

হাটহাজারীতে সড়ক অবরোধ প্রত্যাহার, ডেমু ট্রেনে ভাঙচুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ২৫৫ Time View

15প্রায় ১ ঘণ্টা হাটহাজারী মহাসড়ক অবরোধের পর বেলা ১১টার দিকে অবরোধ তুলে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজের অনুসারীরা। তবে রেলপথ অবরুদ্ধ করে রাখায় এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুজিবর রহমান বলেন, যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সদস্যদের ফতেয়াবাদ এলাকায় পাঠানো হয়। পুলিশের আশ্বাসে নেতাকর্মীরা অবরোধ তুলে নেন।

এরআগে সকাল ১০টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজের অনুসারীরা হাটহাজারী মহাসড়ক অবরোধ করেন। এর পাশাপাশি সকাল থেকে তিনটি ট্রেনও আটক করে রাখেন তারা। ইতোমধ্যে ষোলশহর রেল স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ষোলশহর স্টেশন মাস্টার শাহাবুদ্দিন জাগো নিউজকে বলেন, বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীরা ডেমু ট্রেনে ভাঙভুর চালিয়ে লোকো মাস্টারকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এদিকে, ময়নাতদন্ত শেষে সকাল ১০টার দিকে দিয়াজের মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়ে। বিকেলে বাদ আসর বিশ্ববিদ্যালয়ে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দিয়াজের পরিবার।

প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় নিজ বাসার কক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ