1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তানের চেয়ে শান্তিতে এগিয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ১৪৫ Time View

2‘বিশ্ব শান্তি সূচক’ ২০১৬ অনুযায়ী ভারত ও পাকিস্তানের চেয়ে শান্তিতে এগিয়ে আছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ মোটামুটি বা মাঝারি রকমের শান্ত দেশের তালিকায় আছে। ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৩তম। আর সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সেখানে ভুটান ও নেপাল যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে।

‘ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস’ (আইইপি) নিয়মিত প্রকাশ করে গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচক। অস্ট্রেলিয়ার সিডনিকেন্দ্রিক এই সংস্থার গ্লোবাল পিস ইন্ডেক্স ২০১৬-তে এ বিষয়টি উঠে এসেছে।

সেখানে ভারতের অবস্থান ১৪৩-এ রয়েছে। আর ১৫৩তম স্থানে থাকা পাকিস্তান শান্তি ও স্থিতিশীলতার দিক থেকে খুবই খারাপ অবস্থায় বলে এতে বলা হয়েছে।

তবে সূচক অনুযায়ী বাংলাদেশের চেয়েও দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও ভুটান এগিয়ে রয়েছে। ভুটান রয়েছে ১৩ নম্বর স্থানে। নেপাল ৭৮ নম্বরে।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি আফগানিস্তানে। যুদ্ধবিধ্বস্ত দেশটির অবস্থান ১৬০তম, যার পরেই রয়েছে সূচক অনুযায়ী সবচেয়ে খারাপ পরিস্থিতির দেশ ইরাক।

হিংসা, হত্যা, অসামরিক নাগরিকের হাতে অস্ত্র, দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অস্থিরতাসহ ২১টি বিষয় মূল্যায়ন করে ওই র‌্যাংকিং করা হয় এবং সূচক তৈরি করা হয়।

শান্তি ও নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের দ্বন্দ্বের সঙ্গে সন্ত্রাসী তৎপরতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে ১৬২ দেশকে নিয়ে সূচক তৈরি করার ক্ষেত্রে। এরই সঙ্গে দেশগুলোর মধ্যে বেড়ে চলা অস্থিরতা সেইসব দেশের অর্থনীতির ওপর কীভাবে প্রভাব ফেলছে, তাও বিবেচনায় আনা হয়েছে।

শান্তির নিরিখে চীনও ভারতের থেকে এগিয়ে আছে। চীন রয়েছে ১২০তম স্থানে। দেশের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ১০৩ নম্বর স্থানে। জার্মানি সূচকের বিচারে বেশ শান্তিপূর্ণ। এই দেশের স্থান ১৬তম। ইংল্যান্ড রয়েছে ৪৭ নম্বরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ