1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর শেয়ারবাজারে অর্থ পাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

লাশের মিছিল থেকে দুই শিশুকে জীবিত উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ১২২ Time View

28ভারতে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো দুই শতাধিক মানুষ। স্থানীয় সময় রোববার রাত ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় ইনদোর-পাটনার একটি উল্টে যাওয়া বগি থেকে দুই শিশুদের উদ্ধার করা হয়েছে। ওই শিশুদের বয়স ছয় এবং সাত।

ওই শিশুদের কাছাকাছি এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই নারী শিশু দু’টির মা।

এনডিআরএফের কর্মকর্তা একে সিং জানিয়েছেন, ট্রেনের আরো একটি বগিতে দুই শিশু আটকে পড়েছে। তাদের ক্রেন দিয়ে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে যে কোনো ভাবেই হোক তাদের উদ্ধার করা হবে।

স্বজনদের খোঁজে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন বহু মানুষ। ভিড়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সোমবার সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে রেললাইনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ