1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

মাদারীপুরে বাস উল্টে খাদে : নিহত ২, নিখোঁজ ৮

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ১২৯ Time View

2মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন, বরগুনা জেলার কামাল উদ্দিন (৩৫)।

ডাসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ভোরে ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে পান্তাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ২০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ৮ জন।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ