1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

সাড়ে ৪ মাস পর হলি আর্টিজান হস্তান্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ১২৯ Time View

ঢাকা: রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার প্রায় সাড়ে ৪ মাস পর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) কর্তৃপক্ষের কাছে রেস্তোরাঁর দায়িত্ব বুঝিয়ে দেয়।

সিটিটিসি-এর অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, রোববার সকাল থেকেই রেস্তোরাঁর হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। সার্বিকভাবে বিকেল নাগাদ প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী শাহাদাত হোসেনের কাছে  সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে।

গত ১ জুলাই (শুক্রবার) রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় ১৭ বিদেশি নিহত হন। জঙ্গি হামলায় নিহত হন দুই পুলিশ সদস্যও। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ছয় জঙ্গি নিহত হয়।

 হামলার পর থেকেই পুলিশের দখলে ছিলো হলি আর্টিজান রেস্তোরাঁ। তদন্তের স্বার্থে রেস্তোরাঁ ও এর পাশের লেকভিউ ক্লিনিকটি পুলিশের নিরাপত্তা বলয়ের ভেতরে ছিলো।

ওই সময় পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পর্যাপ্ত আলামত সংগ্রহের পর তা উন্মুক্ত করে দেওয়া হবে।

এ হামলার ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুর থেকে প্রযুক্তি সহায়তা নেওয়ার কথা বলেছিলো  পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ