1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

চুরি যাওয়া রিজার্ভের দেড় কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ১৮২ Time View

4চুরি যাওয়া রিজার্ভের প্রায় দেড় কোটি ডলার বা ১৫ মিলিয়ন ডলার ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছ থেকে ফেরত পেয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের বরাত দিয়ে একটি বিশ্বস্ত সূত্র এ খবর জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্টের দুই সদস্যের উপস্থিতিতে এই টাকা গ্রহণ করেছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অর্থ গোয়েন্দা বিভাগের ডেপুটি ম্যানেজার দেবপ্রসাদ দেবনাথের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের দুই সদস্য ফিলিপাইনে অবস্থান করছেন। তারা ফেরত দেয়া ১৫ মিলিয়ন অর্থ গ্রহণ করেছেন। বাংলাদেশি টাকায় এই অঙ্ক প্রায় ১২১ কোটি টাকার মতো।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটে। রিজল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে (আরসিবিসি) যাওয়া টাকার একটি বড় অংশ পরে ফিলিপিন্সের জুয়ার টেবিলে চলে যায়। এর মধ্যে ক্যাসিনো মালিকের ফেরত দেয়া দেড় কোটি ডলার পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করতে আগস্টে ফিলিপাইনের ম্যানিলা গিয়েছিল বাংলাদেশ ব্যাংকের একটি দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ