1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট মিগুয়েল ডি লা মাদ্রিদ মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ১৪৫ Time View

মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট মিগুয়েল ডি লা মাদ্রিদ মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর ৭৭ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট রোববার মারা যান বলে জানিয়েছেন তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীরা।

১৯৮২ থেকে ৮৮ সাল পর্যন্ত তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার আমলেই মেক্সিকো মুক্তবাজার অর্থনীতির পথ গ্রহণ করে।

তবে ১৯৮৫ সালে মেক্সিকো সিটিতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পরে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে তার সরকার ব্যর্থ হয় বলে সে সময় ব্যাপক সমালোচনা হয়।

তার মৃত্যুতে মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ফেলিপ ক্যালদেরন গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদকালে মিগুয়েল মাদ্রিদকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে।

আইনজীবি ও অর্থনীতিবিদ মিগুয়েল ডি লা মাদ্রিদ মেক্সিকোর ঐতিহ্যবাহী ইন্সটিটিউশনাল রেভলুশনারি পার্টি বা পিআরআই থেকে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হন। দলটি গত বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে মেক্সিকোর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলো।

নিজের শাসনকালে তিনি শতাধিক রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানিকে বেসরকারি খাতে ছেড়ে দেন। এর পাশাপাশি তিনি মেক্সিকোতে বিদেশি বিনিয়োগ এবং বাণিজ্যের বিস্তারকেও উৎসাহিত করেন।

তবে পরবর্তীতে উচ্চ মুদ্রাস্ফীতি এবং বাড়তে থাকা বিদেশী ঋনের ফলে তার সরকারকে কঠিন পরিস্থিতির সামনে পড়তে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ