1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

রাইস কুকারে ইয়াবা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ১০২ Time View

yabaচান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় রাইস কুকারের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৮ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলাধীন তীরচর এলাকায় থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদহ গ্রামের নাজমুল আলম (৪৪) ও ছোলেমানপুর গ্রামের সামছুদ্দিনের মেয়ে নাজমুন নাহার (১৯)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে নাজমুল আলম ও নাজমুন নাহারকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি রাইস কুকারে তল্লাশি চালিয়ে প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ