1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

সাকিব কন্যার জন্মদিনে তারকামেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ১৯৪ Time View

sakib-konnaক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র কন্যা আলিয়ানার প্রথম জন্মদিন ছিলো ৯ নভেম্বর। এ উপলক্ষে সাকিব ও শিশির দম্পতি আয়োজন করেন জমকালো অনুষ্ঠান।

বুধবার সন্ধ্যায় ঢাকার র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে আলিয়ানার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন অঙ্গনের তারকারাও।

অভিনেতা জাহিদ হাসান গিয়েছিলেন পুত্রসন্তান পূর্ণকে নিয়ে। তিনি ফেসবুকে লিখেছেন, ‘সুন্দর একটা সন্ধ্যা কাটলো। বাবার মতো আলিয়ানাও আমাদের দেশকে গর্বিত করবে এই শুভকামনা রইলো।’

তারকাদের মধ্যে এসেছিলেন চিত্রনায়ক শাকিব খান, মডেল নোবেল, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন, রুনা খান, তমালিকা কর্মকার, বিজরী বরকতউল্লাহ, দীপা খন্দকার, মুনিরা ইউসুফ মেমী, মডেল সুজানা জাফর, চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি, গায়িকা এলিটা করিম, কনা, উপস্থাপিকা সামিয়া রহমান, ফারহানা নিশো, সামিয়া আফরিন, শ্রাবণ্য তৌহিদা, নির্মাতা বদরুল আনাম সৌদ, অভিনেতা শাহেদ আলী।

ক্রিকেটারদের মধ্যে বিপিএলে সাকিবের দল ঢাকা ডায়নামাইটসের সদস্যদের দেখা গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, বাংলাদেশের নাসির হোসেন। সাবেক ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, ফারুক আহমেদও আলিয়ানাকে শুভেচ্ছা জানাতে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ