1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বাসচাপায় জেএসসি পরীক্ষার্থী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ১৭৫ Time View

37সিরাজগঞ্জে বাসচাপায় রাব্বি (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে খোকন ও নূর ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ি এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি কামারখন্দ উপজেলার খামার পাইকোশা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও কোনাবাড়ি ইসহাক উচ্চবিদ্যালয়ের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল থেকে জেএসসি পরীক্ষা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিল রাব্বি। সিএনজিটি বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ি পৌঁছলে ঢাকাগামী যাত্রাবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে রাব্বিসহ অন্তত পাঁচজন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ভর্তি করে দেয়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে রাব্বির মৃত্যু হয়।

নিহতের চাচা আব্দুল কাবেল বলেন, বগুড়ায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ