1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

মার্চে রেমিটেন্স এসেছে ১১০ কোটি ডলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২
  • ১৬৮ Time View

মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা ১১০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। যা বিগত বছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি। তবে গত ফেব্রুয়ারি মাসের চেয়ে তিন কোটি ডলার কম।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে, ২০১১-২০১২ অর্থ বছরের প্রথম ৯ মাসে প্রবাসী রেমিটেন্সের পরিমাণ গিয়ে দাঁড়াল ৯৫৩ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকে বৈধ পথে রেমিটেন্স আনার উদ্যোগ এবং সহজীকরণের ফলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, বিশ্বমন্দার বিলম্বিত প্রভাব কাটিয়ে অর্থবছরের শেষদিকে রেমিট্যান্স প্রবাহে ধনাত্মক গতি এসেছে। গত ডিসেম্বর মাসে তারা এযাবৎ কালের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠায়।

বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ সূত্রে জানা গেছে, প্রবাসীরা গত ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠায়। সে মাসে তারা প্রায় ১১৪ ডলার দেশে পাঠায়। যা ছিলো এযাবৎ কালের সর্বোচ্চ।
কিন্তু তার পরের মাস জানুয়ারিতে ডিসেম্বরের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড হয়। জানুয়ারি মাসে প্রবাসীরা মোট ১২১ কোটি ডলার পাঠায়। গত ফেব্রুয়ারি মাসে প্রবাসীদের প্রেরিত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ কোটি ডলারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ