1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

ওয়েলস সেরা বেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ১৩০ Time View

7টানা চতুর্থবারের মত নিজ দেশ ওয়েলসের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। গত সাত বছরে ষষ্ঠবারের মতো এই পুরস্কার জিতলেন বেল।

এ বছর ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেছে বেলের ওয়েলস। দলকে সেমিফাইনালে তুলতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর তাইতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য তার চেয়ে যোগ্য আর কাউকে খুঁজে পায়নি বিচারকরা। জমকালো আয়োজনে বেলের হাতে `প্লেয়ার অব দ্যা ইয়ার` ট্রফি তুলে দেয় ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬৪ ম্যাচ খেলেছেন বেল। গোল করেছেন ২৫ টি। বেল ছাড়াও স্টোক সিটি মিডফিল্ডার জো অ্যালেন জিতেছেন প্লেয়ারস ও ফ্যানস প্লেয়ার অব দ্যা ইয়ার পুরস্কার। সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার ইথান আম্বাদু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ