1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শ্রীলংকায় জেইসি’র ৫ম সভা আজ শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ২৩০ Time View

46বাংলাদেশ-শ্রীলংকা জয়েন্ট ইকনোমিক কমিশনের (জেইসি) দু’দিনব্যাপী ৫ম সভা আজ (মঙ্গলবার) শ্রীলংকার রাজধানী কলম্বোয় শুরু হচ্ছে।

সভায় অংশ নিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ১৫ সদস্যের সরকারি ও ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে সোমবার সন্ধ্যায় কলম্বোয় পৌঁছেছেন।

সরকারি প্রতিনিধিদলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন।

ব্যবসায়ী প্রতিনিধিদলে রয়েছেন বিজিএমই’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান, প্রথম ভাইস-প্রেসিডেন্ট মঈনুদ্দিন আহমেদ মিন্টু, মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, এফবিসিসিআই’র প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশীদ এবং এফবিসিসিআই’র পরিচালক শেখ ফাহিম।

সভায় যোগদানের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী শ্রীলংকার ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা সভায় যোগ দেবেন।

এছাড়া তিনি শ্রীলংকার অর্থমন্ত্রী এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। বর্তমানে বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার প্রায় ৭৬ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হচ্ছে।

বিগত (২০১৫-২০১৬) অর্থ বছরে শ্রীলংকা থেকে বাংলাদেশ আমদানি করেছে ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। একই সময়ে রফতানি হয়েছে ৩০.৪৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। বাংলাদেশের ঘাটতি বাণিজ্য ১৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার।

শ্রীলংকার বাজারে তৈরী পোশাক, ওষুধ, বৈদ্যুতিক সামগ্রী, পাটজাত সামগ্রীসহ বেশ কিছু বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এ ক্ষেত্রে দেশটিতে শুল্কমুক্তসহ সুবিধা পাওয়া গেলে রফতানি অনেক বাড়বে।

এর আগে সর্বশেষ ২০১২ সালের ৭ ও ৮ মার্চ ঢাকায় বাংলাদেশ-শ্রীলংকা জয়েন্ট ইকনোমিক কমিশনের ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ