1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বিএনপি ৭ নভেম্বরের সত্যকে ভুলভাবে উপস্থাপন করেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ১৩০ Time View

33খালেদ মোশাররফের মেয়ে সংসদ সদস্য মাহজাবিন খালেদ ৭ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা ও সৈনিক দিবস ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘খুনিরা সিপাহি বিপ্লবের নামে খালেদ মোশাররফ ও কর্নেল হুদাসহ আরো অনেককে হত্যা করেছে। বিএনপি ৭ নভেম্বরের সত্যকে ভুলভাবে উপস্থাপন করে এ প্রজন্মকে বিভ্রান্ত করতে চাচ্ছে।’

সোমবার রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে খালেদ মোশাররফ বীরউত্তম স্মৃতি পরিষদ আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দাবি করেন, জাসদের ভুল রাজনীতির কারণে বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি হয়েছিল। তিনি বলেন, ‘অবশ্য পরে জাসদ এ ভুল স্বীকার করেছে। এই সুযোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি তার (বঙ্গবন্ধু) হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। সেজন্য বাংলার মাটিতে তার বিচার করা হবে।’

সভায় সভাপতিত্ব করেন খালেদ মোশাররফের স্ত্রী সালমা খালেদ। সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বীরবিক্রম মাহাবুব, নয় নাম্বার সেক্টরের সাব-সেক্টর কমান্ডার শচীন কর্মকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. এ বি এ আবদুল্লাহ, লেখক ও গবেষক মো. নাছির উদ্দিন বীরপ্রতীক, সেক্টর কমান্ডার ফোরামের ট্রেজারার ড. এমএসএ মনছুর আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ