1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

প্যানাসনিক ওপেনে শীর্ষস্থান হারিয়েছেন সিদ্দিকুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ১৬২ Time View

ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান ট্যুর ও পিজিটিআই প্রতিযোগিতা প্যানাসনিক ওপেনে দ্বিতীয় রাউন্ডে এককভাবে শীর্ষে থাকলেও শনিবার তৃতীয় রাউন্ডে তিন ধাপ অবনমন হয়েছে সিদ্দিকুর রহমানের।

দিল্লি গলফ ক্লাব গ্রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে শুক্রবার পারের চেয়ে পাঁচ শট কম নিয়ে সবাইকে পেছনে ফেলে একেবারে শীর্ষে উঠে আসেন ২০১০ সালের ব্রুনাই ওপেন বিজয়ী সিদ্দিকুর। তবে তৃতীয় রাউন্ড খুবই বাজে ভাবে কাটিয়েছেন। পারের চেয়ে এক শট বেশি নিয়ে (৭৩ শট) যৌথভাবে চতুর্থস্থানে নেমে যান।

তিন লাখ ডলারের এই প্রতিযোগিতায় এখন শিরোপা জয়টা খুবই কঠিন হয়ে গেলো সিদ্দিকুরের। এরই মধ্যে পারের চেয়ে আট শট এগিয়ে থেকে (২০৮ শট) শীর্ষে আছেন ভারতের অশোক কুমার। পারের চেয়ে সাত শট এগিয়ে (২০৯ শট) থেকে দ্বিতীয় অবস্থানে গগনজিৎ ভুলার ও ২১০ শটে খেলে তৃতীয় স্থানে আরেক স্বাগতিক প্রতিযোগী শঙ্কর দাস। অন্যদিকে ২১১ শটে খেলে পারের চেয়ে মাত্র পাঁচ শট এগিয়ে আছেন সিদ্দিকুর। রোববার প্রতিযোগিতার চতুর্থ ও শেষ রাউন্ড হবে।

মাদারীপুরের ২৭ বছরের এই গলফার তৃতীয় রাউন্ডের ষষ্ঠ ও চৌদ্দতম হোলে বার্ডি পেলেও নয়, তের ও সতেরতম হোলে বগি পান। সবমিলিয়ে তিন বগির বিপরীতে দুই বার্ডিতে তৃতীয় রাউন্ড শেষ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ